বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ৩ প্রার্থী
আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শনিবার (১৪ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম তাদের নাম ঘোষণা করেন।
তারা হলেন, বিএনপি মনোনীত জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত, শহর জামায়াতের আমির আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী আল আমিন তালুকদার।
তপশিল অনুযায়ী, ১৫ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং অফিসার।
আসন্ন উপ-নির্বাচনে মানুষের ভোট দিতে আগ্রহ কম হওয়ায় নির্বাচনের আমেজ এখনো তৈরি হয়নি। তবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থী ও সমর্থকদের প্রচারণা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়ে এ আসন ছেড়ে দেন। নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তপশিল ঘোষণা করে। সে মোতাবেক আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর
আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শনিবার (১৪ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম তাদের নাম ঘোষণা করেন।
তারা হলেন, বিএনপি মনোনীত জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত, শহর জামায়াতের আমির আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী আল আমিন তালুকদার।
তপশিল অনুযায়ী, ১৫ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং অফিসার।
আসন্ন উপ-নির্বাচনে মানুষের ভোট দিতে আগ্রহ কম হওয়ায় নির্বাচনের আমেজ এখনো তৈরি হয়নি। তবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থী ও সমর্থকদের প্রচারণা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়ে এ আসন ছেড়ে দেন। নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তপশিল ঘোষণা করে। সে মোতাবেক আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে ১৫০টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন।