বগুড়ার মোকামতলায় প্রথম কর্মকর্তার দায়িত্ব পেলেন উপজেলা প্রকৌশলী

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার প্রথম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম। বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। আদেশ অনুযায়ী, তিনি শিবগঞ্জ উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে নবগঠিত মোকামতলা উপজেলা প্রকৌশলীর দায়িত্বও পালন করবেন। নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার ক্ষেত্রে এ দায়িত্ব প্রদানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম দায়িত্ব পাবার পর জানান, নতুন উপজেলা হিসেবে মোকামতলাকে গড়ে তুলতে তিনি সাধ্যমতো চেষ্টা করবেন।

বগুড়ার মোকামতলায় প্রথম কর্মকর্তার দায়িত্ব পেলেন উপজেলা প্রকৌশলী

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার প্রথম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, তিনি শিবগঞ্জ উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে নবগঠিত মোকামতলা উপজেলা প্রকৌশলীর দায়িত্বও পালন করবেন।

নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার ক্ষেত্রে এ দায়িত্ব প্রদানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম দায়িত্ব পাবার পর জানান, নতুন উপজেলা হিসেবে মোকামতলাকে গড়ে তুলতে তিনি সাধ্যমতো চেষ্টা করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow