বগুড়ার শাজাহানপুরে বাস-ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল হেলপারের

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে বাসের এক হেলপার নিহত হয়েছেন। সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার বনানী বাজার এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বিটুল (৩৭) বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুপাড়া এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার মো. বুলু মিয়ার ছেলে। শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, বনানী বাজারের সামনে মহাসড়কে যাত্রীবাহী এ বি ডিলাক্স বাসের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের হেলপার বিটুল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করে শেরপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বগুড়ার শাজাহানপুরে বাস-ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল হেলপারের

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে বাসের এক হেলপার নিহত হয়েছেন। সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার বনানী বাজার এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বিটুল (৩৭) বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুপাড়া এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার মো. বুলু মিয়ার ছেলে। শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, বনানী বাজারের সামনে মহাসড়কে যাত্রীবাহী এ বি ডিলাক্স বাসের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের হেলপার বিটুল গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করে শেরপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow