বগুড়ার শেরপুরে ঘরে ঢুকে গৃহকর্তাকে জিম্মি করে লুটপাট

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পশ্চিমপাড়া এলাকায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে একদল চোর ঘরের ভেতরে প্রবেশ করে গৃহকর্তাকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পশ্চিমপাড়া এলাকার মৃত সবত আলীর ছেলে রহিচ উদ্দিনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে কেবল তিনজন সদস্য উপস্থিত ছিলেন। ভুক্তভোগী রহিচ উদ্দিনের স্ত্রী শেফালী খাতুন জানান, রাত দেড়টার দিকে ৪ জনের একদল চোর অতর্কিতে তাদের ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা প্রথমে গৃহকর্তা রইচ উদ্দিনের হাত-পা বেঁধে ফেলে এবং পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এরপর চোর চক্রটি পুরো ঘরে তাণ্ডব চালিয়ে আলমারিতে থাকা সোনা ও রুপার মালা, নতুন কাপড়, নগদ ৫ হাজার টাকা এবং এমনকি ফ্রিজে থাকা যাবতীয় মালামালসহ প্রায় ৫০ হাজার টাকার সম্পদ লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, খবর পেয়ে স্থানীয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই

বগুড়ার শেরপুরে ঘরে ঢুকে গৃহকর্তাকে জিম্মি করে লুটপাট

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পশ্চিমপাড়া এলাকায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে একদল চোর ঘরের ভেতরে প্রবেশ করে গৃহকর্তাকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পশ্চিমপাড়া এলাকার মৃত সবত আলীর ছেলে রহিচ উদ্দিনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে কেবল তিনজন সদস্য উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী রহিচ উদ্দিনের স্ত্রী শেফালী খাতুন জানান, রাত দেড়টার দিকে ৪ জনের একদল চোর অতর্কিতে তাদের ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা প্রথমে গৃহকর্তা রইচ উদ্দিনের হাত-পা বেঁধে ফেলে এবং পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এরপর চোর চক্রটি পুরো ঘরে তাণ্ডব চালিয়ে আলমারিতে থাকা সোনা ও রুপার মালা, নতুন কাপড়, নগদ ৫ হাজার টাকা এবং এমনকি ফ্রিজে থাকা যাবতীয় মালামালসহ প্রায় ৫০ হাজার টাকার সম্পদ লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, খবর পেয়ে স্থানীয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow