বগুড়ায় অনুশীলন শুরু করেছে জিম্বাবুয়ে এ দল
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি এক দিনের ম্যাচ খেলতে জিম্বাবুয়ে ‘এ’ ক্রিকেট দল এখন বগুড়ায়। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১টায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিনের মতো অনুশীলন শুরু করে জিম্বাবুয়ে ক্রিকেটাররা। আগামী ৭ জুন পর্যন্ত তারা এখানে নিয়মিত অনুশীলন করবে। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলের ৬ জুন (শনিবার) বগুড়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। সেদিনই তারা অনুশীলনে যোগ দেবে। এর আগে, বুধবার বেলা আড়াইটার দিকে সফরকারী দল জিম্বাবুয়ে ‘এ’ দল বগুড়ায় এসে পৌঁছায় এবং স্থানীয় তারকা হোটেল মম ইন-এ ওঠে। এর মাধ্যমে দীর্ঘ প্রায় দেড় যুগ পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের আমেজ। সূচি অনুযায়ী, আগামী ৮ জুন শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দল। একদিন বিরতি দিয়ে ১০ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর আগামী ১৩ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল চলে যাবে সিলেটে দুটি চার দিনের ম্যাচ খেলতে। এদিকে দীর্ঘদিন পর বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ ঘিরে শহীদ চান্দু স্টেডিয়
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি এক দিনের ম্যাচ খেলতে জিম্বাবুয়ে ‘এ’ ক্রিকেট দল এখন বগুড়ায়। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১টায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিনের মতো অনুশীলন শুরু করে জিম্বাবুয়ে ক্রিকেটাররা। আগামী ৭ জুন পর্যন্ত তারা এখানে নিয়মিত অনুশীলন করবে। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলের ৬ জুন (শনিবার) বগুড়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। সেদিনই তারা অনুশীলনে যোগ দেবে।
এর আগে, বুধবার বেলা আড়াইটার দিকে সফরকারী দল জিম্বাবুয়ে ‘এ’ দল বগুড়ায় এসে পৌঁছায় এবং স্থানীয় তারকা হোটেল মম ইন-এ ওঠে। এর মাধ্যমে দীর্ঘ প্রায় দেড় যুগ পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের আমেজ।
সূচি অনুযায়ী, আগামী ৮ জুন শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দল। একদিন বিরতি দিয়ে ১০ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর আগামী ১৩ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল চলে যাবে সিলেটে দুটি চার দিনের ম্যাচ খেলতে।
এদিকে দীর্ঘদিন পর বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ ঘিরে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ধাপের জরুরি সংস্কারকাজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের ড্রেসিংরুম, কর্মকর্তাদের কক্ষ ও ভিআইপি গ্যালারির পুরোনো শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বদলে নতুন বসানো হয়েছে। এ ছাড়া পানি ও বিদ্যুৎ সংযোগসহ ভবনের যাবতীয় সরঞ্জাম নতুন করে সচল করা হচ্ছে।
শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান বলেন, জিম্বাবুয়ে গতকালই (বুধবার) বগুড়ায় এসেছে এবং আজ থেকে তাদের অনুশীলন শুরু হয়েছে। ভেন্যুর প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যদিও এটি ‘এ’ দলের আন্তর্জাতিক ম্যাচ, তবুও এর মাধ্যমেই আমরা আশার আলো দেখছি। আগামীতে বাজেট হলে পুরো স্টেডিয়ামের আমূল সংস্কার কাজ শুরু হতে পারে।
এল.বি/আইএইচএস
What's Your Reaction?