বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি, জরিমানা ৩০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন এবং বিএসটিআইয়ের সনদ ছাড়াই খাদ্য প্রস্তুতের অভিযোগে বগুড়ার একটি দই কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত বগুড়া শহরের ফতেহ আলী বাজার গেট এলাকায় অবস্থিত ‘ঘোষ মিষ্টান্ন ও দই’ কারখানায় নিরাপদ খাদ্য বগুড়া কর্তৃপক্ষের উদ্যোগে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে। তিনি আরও জানান, অভিযানকালে কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন করতে দেখা যায়। এছাড়া বিএসটিআইয়ের সনদ ছাড়াই দই প্রস্তুত করছে। একই সঙ্গে কর্মীরা স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম না মেনেই খাদ্য উৎপাদনের কাজ করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের প্রচলিত আইন ও বিধি-বিধান মেনে খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি, জরিমানা ৩০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন এবং বিএসটিআইয়ের সনদ ছাড়াই খাদ্য প্রস্তুতের অভিযোগে বগুড়ার একটি দই কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত বগুড়া শহরের ফতেহ আলী বাজার গেট এলাকায় অবস্থিত ‘ঘোষ মিষ্টান্ন ও দই’ কারখানায় নিরাপদ খাদ্য বগুড়া কর্তৃপক্ষের উদ্যোগে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি, জরিমানা ৩০ হাজার

তিনি আরও জানান, অভিযানকালে কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন করতে দেখা যায়। এছাড়া বিএসটিআইয়ের সনদ ছাড়াই দই প্রস্তুত করছে। একই সঙ্গে কর্মীরা স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম না মেনেই খাদ্য উৎপাদনের কাজ করছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের প্রচলিত আইন ও বিধি-বিধান মেনে খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশের একটি দল।

এল.বি/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow