বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিমলা বাজার এলাকা থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুহুল আমিন (৪৮) উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের ভাগশিমলা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিমলা বাজার এলাকা হতে কুমিড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়। রুহুল আমিন নন্দীগ্রাম থানার নাশকতার মামলার আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠনো হয়। নন্দীগ্রাম থানার উপপরিদর্শক সাম মোহাম্মদ বলেন, আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিমলা বাজার এলাকা থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুহুল আমিন (৪৮) উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের ভাগশিমলা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিমলা বাজার এলাকা হতে কুমিড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়। রুহুল আমিন নন্দীগ্রাম থানার নাশকতার মামলার আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠনো হয়।
নন্দীগ্রাম থানার উপপরিদর্শক সাম মোহাম্মদ বলেন, আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
What's Your Reaction?