বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি ট্রাকের চালক নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী। বুধবার (১৭ জুন) গভীর রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম আনোয়ার হোসেন (৩০)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত চালকের সহকারী হৃদয় হোসেন (২৪) বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, নওগাঁ থেকে নোয়াখালী অভিমুখে ছেড়ে যাওয়া একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন মারা যান। এ সময় তার পাশে থাকা সহকারী হৃদয় হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন হৃদয়কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে ঘট
বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি ট্রাকের চালক নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী।
বুধবার (১৭ জুন) গভীর রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম আনোয়ার হোসেন (৩০)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত চালকের সহকারী হৃদয় হোসেন (২৪) বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, নওগাঁ থেকে নোয়াখালী অভিমুখে ছেড়ে যাওয়া একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন মারা যান। এ সময় তার পাশে থাকা সহকারী হৃদয় হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন হৃদয়কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে বালুবাহী ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এনএইচআর/এএসএম
What's Your Reaction?