বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নবগঠিত চারটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে শিবগঞ্জ ও মোকামতলার উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান প্রশাসক নিয়োগের নাম প্রস্তাব পাঠিয়েছেন। ইউএনও স্বাক্ষরিত পৃথক চিঠিতে বলা হয়েছে, বগুড়া জেলার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নব সৃষ্ট মীর বাড়ি, স্বর্ণগ্রাম সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন পরিষদ গঠন হওয়ায় ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ সালের ১৮ ধারা অনুযায়ী নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ওই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা প্রয়োজন। এতে চারজন সরকারি কর্মকর্তার নাম প্রস্তাব করা হয়েছে। তারা হলেন- শিবগঞ্জ উপজেলায় মীরবাড়ি ইউনিয়নের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, মোকামতলা উপজেলায় স্বর্ণগ্রাম ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্ত ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশল নাজমুল হোসাইল এবং দিগন্ত ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনের নাম

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নবগঠিত চারটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে শিবগঞ্জ ও মোকামতলার উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান প্রশাসক নিয়োগের নাম প্রস্তাব পাঠিয়েছেন।

ইউএনও স্বাক্ষরিত পৃথক চিঠিতে বলা হয়েছে, বগুড়া জেলার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নব সৃষ্ট মীর বাড়ি, স্বর্ণগ্রাম সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন পরিষদ গঠন হওয়ায় ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ সালের ১৮ ধারা অনুযায়ী নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ওই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা প্রয়োজন।

এতে চারজন সরকারি কর্মকর্তার নাম প্রস্তাব করা হয়েছে। তারা হলেন- শিবগঞ্জ উপজেলায় মীরবাড়ি ইউনিয়নের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, মোকামতলা উপজেলায় স্বর্ণগ্রাম ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্ত ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশল নাজমুল হোসাইল এবং দিগন্ত ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনের নাম প্রস্তাব করা হয়েছে। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গেজেট অনুযায়ী, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করা হয়েছে। ১৭টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪ জন। একইভাবে সৈয়দপুর ইউনিয়ন বিভক্ত করে সীমান্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। ১১টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। এছাড়া দেউলী ইউনিয়ন থেকে পৃথক করে দীগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। ৮টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন। 

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে। পরে জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, তিনি নিজের সন্তানদের নামে কোনো ইউনিয়ন পরিষদের নামকরণ করেন। এটি মিরাক্কেল বা কাকতালীয় ঘটনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow