বগুড়ায় নিষিদ্ধ রং মিশিয়ে শিশুখাদ্য উৎপাদন, ৫ লাখ টাকা জরিমানা
বগুড়ায় নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করে শিশুখাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের দায়ে আবিদ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শহরের আটাপাড়ায় অবস্থিত মেসার্স আবিদ টেড্রার্সের কারখানায় নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুদের খাদ্য তাল মিসরি নকল মোড়কে মোড়কজাত করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইনে মেসার্স আবিদ ট্রেডার্সকে ৫ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. রাসেল বলেন, নিরাপদ খাদ্যের জন্য জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় বগুড়া জেলা পুলিশের একটি টিম তাদের সহযোগিতা করে।