বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত

বগুড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যাওয়ায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় মহাসড়কের পাশে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে এবং সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত কমপক্ষে ১৫ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনা ও হতাহতের এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম।

বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত

বগুড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যাওয়ায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় মহাসড়কের পাশে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে এবং সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত কমপক্ষে ১৫ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
 
হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
 
দুর্ঘটনা ও হতাহতের এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow