বগুড়ায় বিয়েবাড়িতে গেটের বকশিশ নিয়ে সংঘর্ষ, আহত ৩
বগুড়ার সদর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন বরপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কনেপক্ষ। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার সাগর মিয়ার সঙ্গে তিলেরপাড়া গ্রামের সাথী আক্তারের বিয়ের অনুষ্ঠান চলাকালে বরযাত্রী পৌঁছানোর পর গেটের বকশিশের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বরপক্ষের অভিযোগ, সংঘর্ষের সময় তাদের কয়েকজনকে মারধর করা হয়। এ সময় ১৫টি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। অন্যদিকে, কনেপক্ষের দাবি, বরপক্ষই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে হামলা
বগুড়ার সদর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন বরপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কনেপক্ষ।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার সাগর মিয়ার সঙ্গে তিলেরপাড়া গ্রামের সাথী আক্তারের বিয়ের অনুষ্ঠান চলাকালে বরযাত্রী পৌঁছানোর পর গেটের বকশিশের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বরপক্ষের অভিযোগ, সংঘর্ষের সময় তাদের কয়েকজনকে মারধর করা হয়। এ সময় ১৫টি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।
অন্যদিকে, কনেপক্ষের দাবি, বরপক্ষই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে হামলা ও ভাঙচুর চালায়। তারা ছিনতাইয়ের অভিযোগও অস্বীকার করেছে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলেইমান আলী বলেন, গেটের বকশিশের টাকা নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষের ঘটনা ঘটে। মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী হারানোর অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?