বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রায় দুই দশক পর বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে নিজ পৈতৃক ভিটায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০ এপ্রিল তার এই সফরকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, আর প্রশাসনও নিয়েছে ব্যাপক প্রস্তুতি। রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরের আনুষ্ঠানিক কর্মসূচি এখনো চূড়ান্ত না হলেও ওই দিন বগুড়ায় আসার সম্ভাবনা রয়েছে। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, সফরকালে প্রধানমন্ত্রী বগুড়া জজকোর্টের একটি কার্যক্রমে অংশ নেবেন এবং পরে গাবতলীর বাগবাড়ি গ্রামে তার পৈতৃক ভিটা পরিদর্শন করবেন। এ ছাড়া সফরের অংশ হিসেবে তিনি তার পিতার নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি পৈতৃক ভিটার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল খনন কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে। সফরকে ঘিরে ইতিমধ্যে প্রশাসনের প্রস্তুতি শুরু হয়েছে। গত শুক্রবার জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল বাগবাড়ি এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থ

বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রায় দুই দশক পর বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে নিজ পৈতৃক ভিটায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ২০ এপ্রিল তার এই সফরকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, আর প্রশাসনও নিয়েছে ব্যাপক প্রস্তুতি।

রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরের আনুষ্ঠানিক কর্মসূচি এখনো চূড়ান্ত না হলেও ওই দিন বগুড়ায় আসার সম্ভাবনা রয়েছে।

বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, সফরকালে প্রধানমন্ত্রী বগুড়া জজকোর্টের একটি কার্যক্রমে অংশ নেবেন এবং পরে গাবতলীর বাগবাড়ি গ্রামে তার পৈতৃক ভিটা পরিদর্শন করবেন।

এ ছাড়া সফরের অংশ হিসেবে তিনি তার পিতার নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি পৈতৃক ভিটার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল খনন কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে।

সফরকে ঘিরে ইতিমধ্যে প্রশাসনের প্রস্তুতি শুরু হয়েছে। গত শুক্রবার জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল বাগবাড়ি এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেছে। সংশ্লিষ্ট প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অন্যান্য কর্মকর্তারা এতে অংশ নেন।

এদিকে প্রিয় নেতার আগমনে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের অবহেলা কাটবে এবং উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, খাল খনন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষিকাজেও ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও সরকারের নজর বাড়বে বলে আশা করছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow