বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম
বগুড়া শহরের আটাপাড়া এলাকায় দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১০টার দিকে আটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা মাদক ব্যবসায়ী বলে ধারণা পুলিশের। আহতরা হলেন, বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রাশেদ শেখ (৩৫) এবং তার ছোট ভাই রাকিব (৩০)। তারা বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার বাসিন্দা এবং জিল্লুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আটাপাড়া এলাকায় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে রাশেদ ও রাকিবের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। বগুড়ার শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিরুল ইসলাম শাওন জানান, রাশেদ এক নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। রাশেদের শারীরিক অবস্থা ভালো না। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। ওসি ইব্রাহীম আলী জানান, স্থানীয় লোকজন আহত দুই ভাইকে
বগুড়া শহরের আটাপাড়া এলাকায় দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১০টার দিকে আটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা মাদক ব্যবসায়ী বলে ধারণা পুলিশের।
আহতরা হলেন, বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রাশেদ শেখ (৩৫) এবং তার ছোট ভাই রাকিব (৩০)। তারা বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার বাসিন্দা এবং জিল্লুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আটাপাড়া এলাকায় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে রাশেদ ও রাকিবের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
বগুড়ার শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিরুল ইসলাম শাওন জানান, রাশেদ এক নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। রাশেদের শারীরিক অবস্থা ভালো না। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।
ওসি ইব্রাহীম আলী জানান, স্থানীয় লোকজন আহত দুই ভাইকে দ্রুত উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন।
তিনি জানান, ফুলবাড়ী ফাঁড়ির এসআই আনাহার মাদকবিরোধী অভিযানে ওই এলাকায় মাদকব্যবসায়ী দয়ালকে ধরতে যান। এই খবরে দয়াল রাশেদের ওপর সন্দেহে হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। এ বিষয়ে আমাদের গোয়েন্দা তথ্য অব্যাহত রয়েছে।
জানতে চাইলে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জানান, কিছুক্ষণ আগে ঘটনাটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছেন। পারিবারিক কাজে তিনি ব্যস্ত আছেন, তবে কী কারণে হামলা হয়েছে জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি। পরে খোঁজ নিয়ে জানাবেন বলে তিনি জানান।
এফএ/এএসএম
What's Your Reaction?