বগুড়ায় ৩২ হাজার ভোটে এগিয়ে তারেক রহমান

বগুড়া-৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা।  এখন পর্যন্ত পাওয়া ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে তারেক রহমান পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট। অন্যদিকে আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট। অর্থাৎ ৪১ কেন্দ্র শেষে ধানের শীষের প্রার্থী তারেক রহমান ৩১ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা গেছে, বামনপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছেন তারেক রহমান। এই কেন্দ্রে ধানের শীষ প্রতীকে পড়েছে ২ হাজার ১৫৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৮৪৯ ভোট। এছাড়া মাটিডালি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমানের ধানের শীষ ১ হাজার ৯৫১ ও আবিদুর রহমানের দাঁড়িপাল্লা ১ হাজার ৯৯ ভোট পেয়েছে। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান ১ হাজার ৮৩৪ এবং আবিদুর রহমান ১ হাজার ৪ ভোট পেয়েছেন। অন্যান্য কেন্দ্রের মধ্যে সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ ১ হাজার ৭০, দাঁড়িপাল্লা ৪২৩, বুজুর্গধামা কেন্দ

বগুড়ায় ৩২ হাজার ভোটে এগিয়ে তারেক রহমান

বগুড়া-৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা। 

এখন পর্যন্ত পাওয়া ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে তারেক রহমান পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট। অন্যদিকে আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট। অর্থাৎ ৪১ কেন্দ্র শেষে ধানের শীষের প্রার্থী তারেক রহমান ৩১ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা গেছে, বামনপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছেন তারেক রহমান। এই কেন্দ্রে ধানের শীষ প্রতীকে পড়েছে ২ হাজার ১৫৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৮৪৯ ভোট।

এছাড়া মাটিডালি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমানের ধানের শীষ ১ হাজার ৯৫১ ও আবিদুর রহমানের দাঁড়িপাল্লা ১ হাজার ৯৯ ভোট পেয়েছে। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান ১ হাজার ৮৩৪ এবং আবিদুর রহমান ১ হাজার ৪ ভোট পেয়েছেন।

অন্যান্য কেন্দ্রের মধ্যে সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ ১ হাজার ৭০, দাঁড়িপাল্লা ৪২৩, বুজুর্গধামা কেন্দ্রে ১ হাজার ৭১৮ দাঁড়িপাল্লা ৮৮৩, মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৫৭১ দাঁড়িপাল্লা ৬৬০ এবং সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ হাজার ৫৪১ ভোট দাঁড়িপাল্লা ৭৬৫ পেয়েছেন। ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদ্রাসার দুটি কেন্দ্রেও বড় ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির এ প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে। সদর আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসার অপেক্ষায় রয়েছে। 

ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা লক্ষ করা গেছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow