বঙ্গোপসাগরে ধরা পড়া এক রূপচাঁদা ৪ হাজারে বিক্রি
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রূপচাঁদা মাছ। মাছটি প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৩ হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে মহিপুরে মনোয়ারা ফিশ গদিতে আনার পর মাছটি দেখতে ভিড় করেন জেলে, মাছ ব্যবসায়ী ও স্থানীয়রা। মাছটি এফবি জারিফ-১ নামের একটি মাছধরা ট্রলারে ধরা পড়ে। মনোয়ারা ফিশের ম্যানেজার সগির বলেন, এ ধরনের বড় আকারের রূপচাঁদা মাছ সচরাচর ধরা পড়ে না। মাছটির আকার ও গুণগত মান ভালো হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া গেছে। স্থানীয় মাছ ব্যবসায়ী সোহাগ বলেন, গভীর সমুদ্রের বড় রূপচাঁদার চাহিদা সবসময়ই বেশি। মাছটির মান ভালো হওয়ায় কিনেছি। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে আরও ভালো দাম পাওয়া যেত। মাছটি ঢাকায় পাঠানো হবে। ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, রূপচাঁদা উচ্চমূল্যের সামুদ্রিক মাছ। এ মাছ সাধারণত গভীর সমুদ্রে বিচরণ করে এবং সুস্থ সামুদ্রিক পরিবেশের একটি ইতিবাচক নির্দেশক হিসেবে বিবেচিত হয়। বড় আকা
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রূপচাঁদা মাছ। মাছটি প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৩ হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে মহিপুরে মনোয়ারা ফিশ গদিতে আনার পর মাছটি দেখতে ভিড় করেন জেলে, মাছ ব্যবসায়ী ও স্থানীয়রা। মাছটি এফবি জারিফ-১ নামের একটি মাছধরা ট্রলারে ধরা পড়ে।
মনোয়ারা ফিশের ম্যানেজার সগির বলেন, এ ধরনের বড় আকারের রূপচাঁদা মাছ সচরাচর ধরা পড়ে না। মাছটির আকার ও গুণগত মান ভালো হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া গেছে।
স্থানীয় মাছ ব্যবসায়ী সোহাগ বলেন, গভীর সমুদ্রের বড় রূপচাঁদার চাহিদা সবসময়ই বেশি। মাছটির মান ভালো হওয়ায় কিনেছি। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে আরও ভালো দাম পাওয়া যেত। মাছটি ঢাকায় পাঠানো হবে।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, রূপচাঁদা উচ্চমূল্যের সামুদ্রিক মাছ। এ মাছ সাধারণত গভীর সমুদ্রে বিচরণ করে এবং সুস্থ সামুদ্রিক পরিবেশের একটি ইতিবাচক নির্দেশক হিসেবে বিবেচিত হয়। বড় আকারের রূপচাঁদা ধরা পড়া সাগরের জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক দিক। তবে এ মাছের টেকসই আহরণ নিশ্চিত করা জরুরি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরে রূপচাঁদা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ। সঠিকভাবে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে এ ধরনের মূল্যবান মাছের উৎপাদন আরও বাড়বে। এতে জেলেদের আর্থিক লাভও বাড়বে।
আসাদুজ্জামান মিরাজ/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?