বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৭ জেলে, তিনদিন পর ট্রলারসহ উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে ভাসতে থাকা ১৭ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (৪ জুলাই) বিকেলে সুন্দরবনসংলগ্ন আলোরকোল এলাকা থেকে ট্রলারটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। তবে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে তাদের এখনো পাথরঘাটায় আনা সম্ভব হয়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী। কোস্টগার্ডের পশ্চিম জোনের দুবলার চর স্টেশন ও পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, ছয়দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে এমভি জাহান নামের ট্রলারে ১৭ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। সমুদ্রে যাওয়ার দুইদিন পর ট্রলারটির পাখা (প্রপেলার) ভেঙে গেলে সেটি অচল হয়ে পড়ে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি টানা তিনদিন বঙ্গোপসাগরে ভাসতে থাকে। দীর্ঘ সময় মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকার পর ট্রলারটি নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করে নিজেদের বিপদের কথা জানান। পরে ট্রলার মালিক বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করলে পশ্চিম জোনের দুবলার চর স্টেশনের একটি

বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৭ জেলে, তিনদিন পর ট্রলারসহ উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে ভাসতে থাকা ১৭ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (৪ জুলাই) বিকেলে সুন্দরবনসংলগ্ন আলোরকোল এলাকা থেকে ট্রলারটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। তবে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে তাদের এখনো পাথরঘাটায় আনা সম্ভব হয়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী।

কোস্টগার্ডের পশ্চিম জোনের দুবলার চর স্টেশন ও পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, ছয়দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে এমভি জাহান নামের ট্রলারে ১৭ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। সমুদ্রে যাওয়ার দুইদিন পর ট্রলারটির পাখা (প্রপেলার) ভেঙে গেলে সেটি অচল হয়ে পড়ে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি টানা তিনদিন বঙ্গোপসাগরে ভাসতে থাকে।

দীর্ঘ সময় মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকার পর ট্রলারটি নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করে নিজেদের বিপদের কথা জানান। পরে ট্রলার মালিক বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করলে পশ্চিম জোনের দুবলার চর স্টেশনের একটি দল উদ্ধার অভিযান চালিয়ে শনিবার বিকেলে সুন্দরবন সংলগ্ন আলোরকোল এলাকা থেকে ট্রলারসহ ১৭ জেলেকে উদ্ধার করে। এরপর তাদের দুবলার চর স্টেশনে নিয়ে যায়। উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন।

পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে বর্তমানে ট্রলার পাঠানো সম্ভব হচ্ছে না। আবহাওয়া অনুকূলে এলে ট্রলার পাঠিয়ে জেলেদের পাথরঘাটায় ফিরিয়ে আনা হবে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow