বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রোজিনা খাতুন (৩৫)। তিনি উপজেলার বাথানগাছি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজ ঘরে রান্নার কাজ করছিলেন রোজিনা খাতুন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাটি শুনেছেন,এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রোজিনা খাতুন (৩৫)। তিনি উপজেলার বাথানগাছি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজ ঘরে রান্নার কাজ করছিলেন রোজিনা খাতুন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাটি শুনেছেন,এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?