বজ্রপাতে প্রাণ গেল সেচ ঘরে আশ্রয় নেওয়া কৃষকের
রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মারা গেছে ছয়টি ছাগল। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে রহমত উল্যাহ ও খোরশেদসহ বেশ কয়েকজন কৃষক মাঠে কাজ করছিলেন। সেসময় বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচ ঘরে আশ্রয় নেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহ মারা যান। এসময় সঙ্গে থাকা খোরশেদ আলম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত খোরশেদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। জিতু কবীর/এসআর/এএসএম
রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মারা গেছে ছয়টি ছাগল।
শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে রহমত উল্যাহ ও খোরশেদসহ বেশ কয়েকজন কৃষক মাঠে কাজ করছিলেন। সেসময় বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচ ঘরে আশ্রয় নেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহ মারা যান। এসময় সঙ্গে থাকা খোরশেদ আলম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত খোরশেদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
জিতু কবীর/এসআর/এএসএম
What's Your Reaction?