বজ্রপাতে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই হাসপাতালে
সুনামগঞ্জে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে আবির হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই আরিফ হোসেন (৮) গুরুতর আহত হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজনগর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আবির ও আহত আরিফ ওই গ্রামের আব্দুল মিয়ার ছেলে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আপন দুই ভাই মিলে বাড়ির সামনের হাওরে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনেই গুরুতর দগ্ধ ও আহত হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাদের চিৎকার শুনে হাওর থেকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বড় ভাই আবির হোসেনকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত ছোট ভাই আরিফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাওরে মাছ ধরার সময় ব
সুনামগঞ্জে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে আবির হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই আরিফ হোসেন (৮) গুরুতর আহত হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজনগর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আবির ও আহত আরিফ ওই গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আপন দুই ভাই মিলে বাড়ির সামনের হাওরে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনেই গুরুতর দগ্ধ ও আহত হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাদের চিৎকার শুনে হাওর থেকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বড় ভাই আবির হোসেনকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত ছোট ভাই আরিফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অপর শিশুকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?