বজ্রপাতে সীমান্তে এক বিজিবি আহত
যশোরের শার্শায় সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহি শফিউল আলম। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার শালকোনা সীমান্ত এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। জানা যায়, বজ্রপাতে আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি দ্রুত নাভারণ হাসপাতালে পৌঁছান। তিনি আহত সিপাহি চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবির অ্যাম্বুলেন্সে করে তাকে যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন। পুরো সময় তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে আহত সদস্যের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন। মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘আমাদের একজন সদস্য দায়িত্বরত অবস্থায় দুর্ঘটনায় আহত হয়েছেন। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা
যশোরের শার্শায় সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহি শফিউল আলম।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার শালকোনা সীমান্ত এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
জানা যায়, বজ্রপাতে আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি দ্রুত নাভারণ হাসপাতালে পৌঁছান। তিনি আহত সিপাহি চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবির অ্যাম্বুলেন্সে করে তাকে যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন। পুরো সময় তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে আহত সদস্যের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।
মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘আমাদের একজন সদস্য দায়িত্বরত অবস্থায় দুর্ঘটনায় আহত হয়েছেন। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচে পাঠানো হয়েছে। আমরা তার চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছি এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর বজ্রপাত হলে সৈনিক সিপাহি শফিউল আলম গুরুতর আহত হন। সহকর্মীদের দ্রুত তৎপরতায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়।
ঘটনার পর সীমান্ত এলাকায় দায়িত্বরত বিজিবি সদস্যদের মধ্যে সতর্কতা আরও জোরদার করা হয়েছে। আহত সৈনিকের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
What's Your Reaction?