‘বট বাহিনী’ নিয়ে যা বললেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং তেল আবিবের প্রতি নয়াদিল্লির সমর্থনের কথা তুলে ধরেছেন। তিনি ভারতকে একটি বৃহৎ শক্তি উল্লেখ করে বলেন, ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক অনন্য। নেতানিয়াহু বলেন, বিশ্বের অনেক জায়গায় আমাদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু ভারতে নয়। ভারতে ইসরায়েলের প্রতি সমর্থন একেবারে অবিশ্বাস্য, সত্যিই অবিশ্বাস্য। ভারতে নিজের জনপ্রিয়তা নিয়ে নেতানিয়াহুর এমন মন্তব্য এই প্রথম নয়। ২০১৮ সালে স্ত্রী সারাকে নিয়ে তার ভারত সফরকে তিনি ভালোবাসার উৎসব বলে বর্ণনা করেছিলেন এবং দাবি করেছিলেন, ভারতীয়দের মধ্যে ইসরায়েলের প্রতি ব্যাপক শ্রদ্ধাবোধ রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, এখনও এমন কিছু জায়গা আছে, যেখানে ইসরায়েলকে সম্মান করা হয়। ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি এবং সেখানে ইসরায়েল খুবই জনপ্রিয়। প্রধানমন্ত্রী মোদী এখানে অত্যন্ত আন্তরিক অভ্যর্থনা পেয়েছিলেন। আর আমি স্ত্রীকে নিয়ে ভারতে গিয়েছিলাম, সেটি ছিল ভালোবাসার উৎসব। এদিকে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা কমে যাওয়ার খবরের মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য

‘বট বাহিনী’ নিয়ে যা বললেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং তেল আবিবের প্রতি নয়াদিল্লির সমর্থনের কথা তুলে ধরেছেন। তিনি ভারতকে একটি বৃহৎ শক্তি উল্লেখ করে বলেন, ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক অনন্য।

নেতানিয়াহু বলেন, বিশ্বের অনেক জায়গায় আমাদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু ভারতে নয়। ভারতে ইসরায়েলের প্রতি সমর্থন একেবারে অবিশ্বাস্য, সত্যিই অবিশ্বাস্য।

ভারতে নিজের জনপ্রিয়তা নিয়ে নেতানিয়াহুর এমন মন্তব্য এই প্রথম নয়। ২০১৮ সালে স্ত্রী সারাকে নিয়ে তার ভারত সফরকে তিনি ভালোবাসার উৎসব বলে বর্ণনা করেছিলেন এবং দাবি করেছিলেন, ভারতীয়দের মধ্যে ইসরায়েলের প্রতি ব্যাপক শ্রদ্ধাবোধ রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, এখনও এমন কিছু জায়গা আছে, যেখানে ইসরায়েলকে সম্মান করা হয়। ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি এবং সেখানে ইসরায়েল খুবই জনপ্রিয়। প্রধানমন্ত্রী মোদী এখানে অত্যন্ত আন্তরিক অভ্যর্থনা পেয়েছিলেন। আর আমি স্ত্রীকে নিয়ে ভারতে গিয়েছিলাম, সেটি ছিল ভালোবাসার উৎসব।

এদিকে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা কমে যাওয়ার খবরের মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এলো। গত এপ্রিলে প্রকাশিত এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখেন, যা আগের বছর ছিল ৫৩ শতাংশ।

জরিপে আরও বলা হয়, বিশ্ব রাজনীতির বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নেতানিয়াহুর ওপর আস্থা নেই বা খুব কম আস্থা রয়েছে—এমন মত দিয়েছেন ৫৯ শতাংশ মার্কিন নাগরিক। গত বছর এই হার ছিল ৫২ শতাংশ।

নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার জন্য পাকিস্তানকেও দায়ী করেছেন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী মনোভাব ছড়াতে পাকিস্তান সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বট ফার্ম’ ব্যবহার করছে।

তিনি দাবি করেন, যেসব দেশ মার্কিন-ইসরায়েল জোটকে দুর্বল করতে চায়, তারা বট ফার্মের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রভাবিত করছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow