বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি

নির্বাচনি মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবার নতুন প্রযুক্তি ব্যবহারের সারাদেশের ভোটের চিত্র দেখছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে বিশেষ ‘বডি ওর্ন ক্যামেরা’ সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে সরাসরি আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সদস্যরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শনে করে এমন চিত্র দেখা গেছে।   নির্বাচন কমিশন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং সংবেদনশীল এলাকাগুলোতে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পোশাকে এই ক্ষুদ্র ক্যামেরাগুলো বসানো হয়েছে। এতে থাকছে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রতিটি ক্যামেরার ফুটেজ সরাসরি ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছাচ্ছে। ভিডিওর মাধ্যমে শুধু ছবি নয়, কেন্দ্রের কথোপকথনও শুনতে পাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে কর্মকর্তাদের অবস্থান রিয়েল-টাইমে ম্যাপে দেখা যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, কোনো

বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি

নির্বাচনি মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবার নতুন প্রযুক্তি ব্যবহারের সারাদেশের ভোটের চিত্র দেখছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে বিশেষ ‘বডি ওর্ন ক্যামেরা’ সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে সরাসরি আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সদস্যরা।
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শনে করে এমন চিত্র দেখা গেছে।  
 
নির্বাচন কমিশন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং সংবেদনশীল এলাকাগুলোতে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পোশাকে এই ক্ষুদ্র ক্যামেরাগুলো বসানো হয়েছে। এতে থাকছে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রতিটি ক্যামেরার ফুটেজ সরাসরি ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছাচ্ছে। ভিডিওর মাধ্যমে শুধু ছবি নয়, কেন্দ্রের কথোপকথনও শুনতে পাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে কর্মকর্তাদের অবস্থান রিয়েল-টাইমে ম্যাপে দেখা যাচ্ছে।
 
কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, কোনো কেন্দ্রে বড় ধরনের জটলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তাত্ক্ষণিকভাবে দায়িত্বরত ব্যক্তিকে নির্দেশ দিচ্ছে কমিশন। সিসিটিভি ক্যামেরার পরিপূরক হিসেবে এই বডি ক্যাম কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছেন দায়িত্বরতরা।
 
এমওএস/জেএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow