বনদস্যু দমনে অভিযান জোরদারের ঘোষণা প্রতিমন্ত্রীর
সুন্দরবনে চলতি বছরের মধু আহরণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে বনদস্যু দমনে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বুধবার (০১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বন রক্ষা যেমন জরুরি, তেমনি এর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকাও নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। মৌয়ালরা যেন ঝুঁকিমুক্তভাবে মধু সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে স্পিডবোটযোগে তিনি বুড়িগোয়ালিনী ফরেস্ট ঘাটে পৌঁছান। এ সময় বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাকে স্বাগত জানান। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মৌয়ালদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মৌয়ালরা বাঘের আক্রমণ, বনদস্যুদের ভয় ও সার্বিক নিরাপত্তা সংকটের বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, সুন্দরবনে মৌয়াল, বাওয়ালি ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর
সুন্দরবনে চলতি বছরের মধু আহরণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে বনদস্যু দমনে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার (০১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বন রক্ষা যেমন জরুরি, তেমনি এর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকাও নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। মৌয়ালরা যেন ঝুঁকিমুক্তভাবে মধু সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে স্পিডবোটযোগে তিনি বুড়িগোয়ালিনী ফরেস্ট ঘাটে পৌঁছান। এ সময় বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাকে স্বাগত জানান।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মৌয়ালদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মৌয়ালরা বাঘের আক্রমণ, বনদস্যুদের ভয় ও সার্বিক নিরাপত্তা সংকটের বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, সুন্দরবনে মৌয়াল, বাওয়ালি ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হবে। বনদস্যুদের বিরুদ্ধে চলমান অভিযান আরও বেগবান করা হবে।
পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বনদস্যু দমনে অভিযান কার্যক্রমের সূচনা করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুন্দরবনে নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দিনের শেষভাগে বিকেল সাড়ে ৩টায় তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুমড়ো খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এ খাল খননের মাধ্যমে স্থানীয় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?