বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। খবর শাফাক নিউজের। সেন্টকমের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এসব হামলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানে হামলার সক্ষমতা কমিয়ে আনাই এ অভিযানের উদ্দেশ্য। এর আগে বুধবার যুক্তরাষ্ট্র জানায়, প্রায় ৯০ মিনিটের এক অভিযানে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং গ্রেটার তুনব দ্বীপের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবস্থানে হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান এসব হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। হামলায় ঠিক কোন কোন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সম্পর্কেও তেহরান কোনো তথ্য প্রকাশ করেনি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow