বন্ধ ঘরে ঝুলছিল স্বামীর মরদেহ

নরসিংদীর পলাশ উপজেলায় পারিবারিক কলহের জেরে শুভ চক্রবর্তী (১৮) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শুভ চক্রবর্তী রাবান গ্রামের সুজন চক্রবর্তীর ছেলে। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের একটি প্লাস্টিক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামের স্বর্ণা চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে করেছিলেন শুভ। তাদের সংসারে আট মাস বয়সী ‘ধ্রুব’ নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে এই বিয়ে শুভর পরিবার সহজভাবে মেনে নেয়নি, যা নিয়ে প্রায়ই পরিবারে বিবাদ লেগেই থাকত। রোববার বিকেলে স্ত্রী স্বর্ণা তার সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান। সোমবার সকালে সন্তানের জন্য দুধ নিতে পুনরায় স্বামীর বাড়িতে ফিরে আসেন তিনি। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে অনেক ডাকাডাকি করলেও শুভর কোনো সাড়াশব্দ মেলেনি। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে শুভর ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পলাশ থানা পুলিশ দুপুরে

বন্ধ ঘরে ঝুলছিল স্বামীর মরদেহ

নরসিংদীর পলাশ উপজেলায় পারিবারিক কলহের জেরে শুভ চক্রবর্তী (১৮) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শুভ চক্রবর্তী রাবান গ্রামের সুজন চক্রবর্তীর ছেলে। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের একটি প্লাস্টিক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামের স্বর্ণা চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে করেছিলেন শুভ। তাদের সংসারে আট মাস বয়সী ‘ধ্রুব’ নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে এই বিয়ে শুভর পরিবার সহজভাবে মেনে নেয়নি, যা নিয়ে প্রায়ই পরিবারে বিবাদ লেগেই থাকত।

রোববার বিকেলে স্ত্রী স্বর্ণা তার সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান। সোমবার সকালে সন্তানের জন্য দুধ নিতে পুনরায় স্বামীর বাড়িতে ফিরে আসেন তিনি। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে অনেক ডাকাডাকি করলেও শুভর কোনো সাড়াশব্দ মেলেনি। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে শুভর ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পলাশ থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow