বন্ধ চিনিকল পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী

বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, সরকার বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে কাঁচামাল বা আখের পর্যাপ্ত প্রাপ্তির ওপর। চাষি পর্যায়ে আখের সরবরাহ নিশ্চিত হলে পর্যায়ক্রমে কলগুলো উৎপাদনে ফিরবে। খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, আমাদের বন্ধ শিল্পের সংখ্যা অনেক। বন্ধ শিল্পের মূল্য লাখ কোটি টাকা ছাড়িয়ে যেত। একটি নয়, দেশে বহু শিল্প বন্ধ আছে। বিভিন্ন কারণে এগুলো বন্ধ আছে। এই সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে, বন্ধ শিল্প—যেগুলো সম্ভাব্যতা হারিয়ে ফেলেছে সেগুলো পিপিপি মডেলে বা নতুন বিনিয়োগের মাধ্যমে নতুন শিল্প স্থাপন করা। যাতে করে আমরা নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। আমরা বন্ধ শিল্প চালুর বিষয়ে যত্নবান, এটির বিষয়ে আমাদের টপ প্রায়োরিটি (সর্বোচ্চ অগ্রাধিকার) থাকবে। এমওএস/এমএমকে

বন্ধ চিনিকল পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী

বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, সরকার বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে কাঁচামাল বা আখের পর্যাপ্ত প্রাপ্তির ওপর। চাষি পর্যায়ে আখের সরবরাহ নিশ্চিত হলে পর্যায়ক্রমে কলগুলো উৎপাদনে ফিরবে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, আমাদের বন্ধ শিল্পের সংখ্যা অনেক। বন্ধ শিল্পের মূল্য লাখ কোটি টাকা ছাড়িয়ে যেত। একটি নয়, দেশে বহু শিল্প বন্ধ আছে। বিভিন্ন কারণে এগুলো বন্ধ আছে। এই সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে, বন্ধ শিল্প—যেগুলো সম্ভাব্যতা হারিয়ে ফেলেছে সেগুলো পিপিপি মডেলে বা নতুন বিনিয়োগের মাধ্যমে নতুন শিল্প স্থাপন করা। যাতে করে আমরা নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। আমরা বন্ধ শিল্প চালুর বিষয়ে যত্নবান, এটির বিষয়ে আমাদের টপ প্রায়োরিটি (সর্বোচ্চ অগ্রাধিকার) থাকবে।

এমওএস/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow