বন্ধ রাস্তা উদ্ধার, দীর্ঘদিনের ভোগান্তির অবসান গ্রামবাসীর

রৌমারী উপজেলার চর বামনেরচর গ্রামে ৩০ বছরের পুরোনো জনসাধারণের চলাচলের বন্ধ থাকা সরকারি রাস্তা স্থানীয় ইউপি সদস্য শফিকুলের সহযোগীতায় এলাকাবাসীর প্রচেষ্টায় চলাচলে সচল করা হয়েছে। স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১ টায় এমন দৃশ্যমান ঘটনা দেখতে পাওয়া যায় উপজেলার চর বামনেরচর গ্রামে। স্থানীয়রা জানান, এলাকার প্রায় ১৫ হাজার লোকের বসবাস। কিছু কুচক্রী মহলের প্রভাবে স্বাভাবিক চলাচল বন্ধ হয়েছিল। এতে রাস্তাটি অচল থাকায় স্থানীয়দের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের সহযোগীতায় এবং গ্রামের সচেতন মানুষের প্রচেষ্টায় রাস্তাটি বের করে সংস্কারের কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করেছেন। রাস্তাটি সচল হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তির ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আরো জানান, এই রাস্তাটি চালু হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে এবং দৈনন্দিন চলাচল অনেক সহজ হয়ে যাবে। সরকার ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে ভবিষ্যতে যেন রাস্তাটির স্থায়ী সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে আবারও

বন্ধ রাস্তা উদ্ধার, দীর্ঘদিনের ভোগান্তির অবসান গ্রামবাসীর

রৌমারী উপজেলার চর বামনেরচর গ্রামে ৩০ বছরের পুরোনো জনসাধারণের চলাচলের বন্ধ থাকা সরকারি রাস্তা স্থানীয় ইউপি সদস্য শফিকুলের সহযোগীতায় এলাকাবাসীর প্রচেষ্টায় চলাচলে সচল করা হয়েছে। স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১ টায় এমন দৃশ্যমান ঘটনা দেখতে পাওয়া যায় উপজেলার চর বামনেরচর গ্রামে।

স্থানীয়রা জানান, এলাকার প্রায় ১৫ হাজার লোকের বসবাস। কিছু কুচক্রী মহলের প্রভাবে স্বাভাবিক চলাচল বন্ধ হয়েছিল। এতে রাস্তাটি অচল থাকায় স্থানীয়দের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের সহযোগীতায় এবং গ্রামের সচেতন মানুষের প্রচেষ্টায় রাস্তাটি বের করে সংস্কারের কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করেছেন।

রাস্তাটি সচল হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তির ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আরো জানান, এই রাস্তাটি চালু হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে এবং দৈনন্দিন চলাচল অনেক সহজ হয়ে যাবে। সরকার ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে ভবিষ্যতে যেন রাস্তাটির স্থায়ী সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে আবারও সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে না হয়।

স্থানীয় এলাকাবাসী হাশেমসহ অনেকেই বলেন, আজ স্থানীয় মেম্বার শফিকুলের উদ্দ্যোগে এবং এলাকাবাসীর প্রচেষ্টায় দীর্ঘদিনের বন্ধ থাকা রাস্তাটি বের করে সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করায় আমরা খুব আনন্দিত।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কিছু লোকের কারনে রাস্তাটি এলাকার মানুষের চলাচলে অনুপোযোগী ছিল। এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তাটি বের করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হয়েছে। আমি চেষ্টা করে যাবো, রাস্তাটি যেন পাকা অথবা সিসি ঢালাই করে তৈরি করা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow