বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সচল রাডারও

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পাঁচটি আবহাওয়া রাডারের মধ্যে একমাত্র সচল রাডারটিও সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শনিবার (৪ জুলাই) রাত ৮টা থেকে রাডারটির কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন যোগাযোগ প্রকৌশলী মো. আব্দুল মতিন। তিনি জানান, বিদ্যুতের ভোল্টেজজনিত সমস্যার কারণে রাডারটির কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে রাডারটি বন্ধ থাকায় আবহাওয়ার পর্যবেক্ষণ ও পূর্বাভাসে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বিকল্প তথ্য-উপাত্ত ও অন্যান্য প্রযুক্তিগত মাধ্যম ব্যবহার করে পূর্বাভাস কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বিদ্যুতের ভোল্টেজ সমস্যার কারণে রাডারটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিকল্প পদ্ধতিতে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ ও পূর্বাভাস দেওয়া হচ্ছে। দ্রুত রাডারটি প

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সচল রাডারও

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পাঁচটি আবহাওয়া রাডারের মধ্যে একমাত্র সচল রাডারটিও সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শনিবার (৪ জুলাই) রাত ৮টা থেকে রাডারটির কার্যক্রম বন্ধ রয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন যোগাযোগ প্রকৌশলী মো. আব্দুল মতিন। তিনি জানান, বিদ্যুতের ভোল্টেজজনিত সমস্যার কারণে রাডারটির কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে রাডারটি বন্ধ থাকায় আবহাওয়ার পর্যবেক্ষণ ও পূর্বাভাসে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বিকল্প তথ্য-উপাত্ত ও অন্যান্য প্রযুক্তিগত মাধ্যম ব্যবহার করে পূর্বাভাস কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বিদ্যুতের ভোল্টেজ সমস্যার কারণে রাডারটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিকল্প পদ্ধতিতে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ ও পূর্বাভাস দেওয়া হচ্ছে। দ্রুত রাডারটি পুনরায় চালুর চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow