বন্ধু রাহুলের মৃত্যু নিয়ে যে চাঞ্চল্যকর দাবি সন্দীপ্তার

টালিউডের অভিনেতা রাহুলের মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠছে। উঠছে গাফিলতির অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি আপামর জনতার। একই দাবি রাহুলের কাছের বন্ধু সন্দীপ্তা সেনেরও। তিনি সরাসরি জানান গাফিলতি ছাড়া তো এরকম ঘটনা ঘটতেই পারে না এবং এখন শুধু সত্যিটা সামনে আসার অপেক্ষা। গত রোববার দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয় টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এরপর কেটেছে চার দিন। শুধু টালিউড নয় আপামর বাঙালির মনে রাহুলকে হারানোর ক্ষত এখনো দগদগে। কাছের বন্ধুকে হারানোর শোক ভুলতে পারছেন না অভিনেত্রী সন্দীপ্তা সেনও এবং এখনো মানতে পারছেন না রাহুল আর নেই। অনস্ক্রিনে রাহুল ও সন্দীপ্তা জুটি ছিল সুপারহিট। একসঙ্গে অভিনয় করেছেন ‘তুমি আসবে বলে’ এবং ‘আয় খুকু আয়’ এর মতো জনপ্রিয় ধারাবাহিকে। এই অভিনেত্রী জানান সেদিন তিনি রাহুলের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কত পুরোনো কথা পুরোনো স্মৃতি রাহুলের ছোটবেলার কথা পছন্দের খাবার বই ও মায়ের সঙ্গে কাটানো পুরোনো সময়গুলোর কথা নিয়ে তাদের আলোচনা হয়। রাহুলের ঘর নতুন জিম সেটআপ রাহুলের বই পোস্টারের কালেকশন সবটাই পড়ে রয়েছে তার অপেক্ষায়। সন্দীপ্তা আর

বন্ধু রাহুলের মৃত্যু নিয়ে যে চাঞ্চল্যকর দাবি সন্দীপ্তার

টালিউডের অভিনেতা রাহুলের মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠছে। উঠছে গাফিলতির অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি আপামর জনতার। একই দাবি রাহুলের কাছের বন্ধু সন্দীপ্তা সেনেরও। তিনি সরাসরি জানান গাফিলতি ছাড়া তো এরকম ঘটনা ঘটতেই পারে না এবং এখন শুধু সত্যিটা সামনে আসার অপেক্ষা।

গত রোববার দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয় টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এরপর কেটেছে চার দিন। শুধু টালিউড নয় আপামর বাঙালির মনে রাহুলকে হারানোর ক্ষত এখনো দগদগে। কাছের বন্ধুকে হারানোর শোক ভুলতে পারছেন না অভিনেত্রী সন্দীপ্তা সেনও এবং এখনো মানতে পারছেন না রাহুল আর নেই।

অনস্ক্রিনে রাহুল ও সন্দীপ্তা জুটি ছিল সুপারহিট। একসঙ্গে অভিনয় করেছেন ‘তুমি আসবে বলে’ এবং ‘আয় খুকু আয়’ এর মতো জনপ্রিয় ধারাবাহিকে। এই অভিনেত্রী জানান সেদিন তিনি রাহুলের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কত পুরোনো কথা পুরোনো স্মৃতি রাহুলের ছোটবেলার কথা পছন্দের খাবার বই ও মায়ের সঙ্গে কাটানো পুরোনো সময়গুলোর কথা নিয়ে তাদের আলোচনা হয়। রাহুলের ঘর নতুন জিম সেটআপ রাহুলের বই পোস্টারের কালেকশন সবটাই পড়ে রয়েছে তার অপেক্ষায়। সন্দীপ্তা আরও জানান রাহুলের পোষা কুকুর কুট্টুসের সঙ্গেও তার দেখা হয়েছে এবং সে ঠিক চিনতে পেরেছে এত বছর বাদে। তার কষ্টটা হয়তো সবচেয়ে বেশি কারণ কাউকে বলতেও তো পারছে না বেচারা।

রাহুলের মা প্রিয়াঙ্কা এবং ছোট্ট সহজের জন্য ডুকরে উঠেছে সন্দীপ্তার মন। তিনি জানান রাহুলের মা এখনো বিশ্বাস করতে পারছেন না আদরের বাবিনকে হারিয়েছেন তিনি। খুব কষ্ট হচ্ছে দাদার কথা বউরাণীর কথা রাহুলের স্কুলের বন্ধুদের কথা আত্মীয়দের কথা বাবলুদার কথা সহজের কথা আর অবশ্যই প্রিয়াঙ্কার কথা ভেবে। এ যে কী ভয়ংকর কষ্ট সেটা বোঝানো কঠিন। ছোট্ট সহজ মাত্র ১৩ বছর বয়সে বন্ধু ও বাবাকে হারাল এবং এটা বোঝা বা বোঝানোর ভাষা সন্দীপ্তার কাছে নেই। আর প্রিয়াঙ্কা নিজের মন শক্ত রেখে এই অবস্থাতে একা হাতে মিডিয়া পরিবার ও কাজ সবটা সামলাচ্ছেন বলে জানান সন্দীপ্তা।

কীভাবে চলে গেল একটা তরতাজা প্রাণ তা নিয়ে রাহুলের মৃত্যুতে তত্ত্ব অনেক। উঠছে নানা প্রশ্ন আসছে গাফিলতির অভিযোগ এবং উঠে আসছে নিরপেক্ষ তদন্তের দাবি। একমত সন্দীপ্তাও এবং তার মতে গাফিলতি তো হয়েছেই তাই প্রপার ও নিরপেক্ষ ইনভেস্টিগেশন দরকার। গাফিলতি ছাড়া তো এরকম ঘটনা ঘটতেই পারে না জানিয়ে তিনি বলেন এখন শুধু সত্যিটা সামনে আসার অপেক্ষা। এই অপেক্ষার মাঝেই তাদের খুঁজে নিতে হবে একটু ভালো থাকা। রাহুল তো নিজেই ভালো থাকার প্রতি বেশি ঝুঁকে থাকত। কারও কাছে সে রাহুল কারও কাছে অরুণোদয় বাবিন বা অরুণ। ভালো থাকুক রাহুল এবং সে মনে থাকবে চিরকাল এই কামনাই করেন সন্দীপ্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow