বন্ধুকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় ফোনে ডেকে নিয়ে প্রেমিকাকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নাহিদ ইসলামের (২৬) একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের একটি মাঠে এ ঘটনা ঘটে। গ্রেফতার নাহিদের বাড়ি উপজেলার কালামৃর্ধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের শাহীন ফরাজির ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইলে পরিচয়ের সূত্র ধরে মেয়েটির সঙ্গে সাদ্দাম সেখ (৩০) নামের একজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জের ধরে সাদ্দাম মেয়েটিকে মোবাইলে দেখা করার কথা বলে ডেকে আনেন। পরে সাদ্দাম ও তার বন্ধু নাহিদ ইসলাম তাকে ধর্ষণ করেন। এসময় আরও দুই বন্ধু সঙ্গে ছিলেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, মেয়েটিকে উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসার পর তিনি মামলা করেন। পর মেডিকেল পরীক্ষার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নাহিদ নামের একজনকে গ্রেফতার করা

বন্ধুকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় ফোনে ডেকে নিয়ে প্রেমিকাকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নাহিদ ইসলামের (২৬) একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের একটি মাঠে এ ঘটনা ঘটে।

গ্রেফতার নাহিদের বাড়ি উপজেলার কালামৃর্ধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের শাহীন ফরাজির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইলে পরিচয়ের সূত্র ধরে মেয়েটির সঙ্গে সাদ্দাম সেখ (৩০) নামের একজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জের ধরে সাদ্দাম মেয়েটিকে মোবাইলে দেখা করার কথা বলে ডেকে আনেন। পরে সাদ্দাম ও তার বন্ধু নাহিদ ইসলাম তাকে ধর্ষণ করেন। এসময় আরও দুই বন্ধু সঙ্গে ছিলেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, মেয়েটিকে উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসার পর তিনি মামলা করেন। পর মেডিকেল পরীক্ষার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নাহিদ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow