বন্ধুসভার ঈদ উপহারে দেশব্যাপী আনন্দ
সারা দেশে প্রথম আলো বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির মাধ্যমে অসংখ্য শিশুর মুখে হাসি আর তাদের পরিবারে আনন্দের বার্তা নিয়ে আসে এবারের ঈদ। জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে দেশ ও দেশের বাইরের বন্ধুসভাগুলো নিজেদের উদ্যোগে, স্বেচ্ছাসেবার ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়ন করে। নিজেদের ঈদের কেনাকাটার টাকা থেকে সঞ্চয়, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের সহায়তায় মোট ৪ হাজার ১০৫ জন শিশুর হাতে নতুন পোশাক এবং ৪ হাজার ৪৪৩টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ৩০ লাখ ৬১ হাজার ৬৪৭ টাকার উপহার ও সহায়তা প্রদান করেন বন্ধুসভার বন্ধুরা।