বন্যপ্রাণীর আক্রমণে মরলো খামারের হাজার মুরগি
চুয়াডাঙ্গার দর্শনায় রাতের আধারে বন্যপ্রাণীর আক্রমণে একটি পোল্ট্রি খামারের প্রায় এক হাজার মুরগি মারা গেছে। এ ঘটনায় খামারের মালিক আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। শুক্রবার (৩১ জুলাই) জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশনের অদূরে হাসান পোল্ট্রি নামক একটি ফার্মে এ ঘটনা ঘটে। খামারের মালিক মো. হাসান জানান, তার খামারে বর্তমানে প্রায় ১৮ থেকে ২০ হাজার বিভিন্ন জাতের মুরগি রয়েছে। শুক্রবার দিবাগত রাতে বন্যপ্রাণী খামারের ভেতরে প্রবেশ করে মুরগির ওপর আক্রমণ চালায়। সকালে খামারে গিয়ে তিনি শত শত মৃত মুরগি দেখতে পান। পরে গণনা করে দেখা যায়, প্রায় এক হাজার মুরগি মারা গেছে। তিনি আরও জানান, এ ঘটনায় তার প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এমন ক্ষতির পর খামারটি পরিচালনা নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন। স্থানীয়রা জানান, এলাকায় মাঝে মধ্যেই বন্যপ্রাণীর বিচরণ দেখা যায়। খামার ও গবাদিপশু রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। হুসাইন মালিক/কেজে/এএসএম
চুয়াডাঙ্গার দর্শনায় রাতের আধারে বন্যপ্রাণীর আক্রমণে একটি পোল্ট্রি খামারের প্রায় এক হাজার মুরগি মারা গেছে। এ ঘটনায় খামারের মালিক আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশনের অদূরে হাসান পোল্ট্রি নামক একটি ফার্মে এ ঘটনা ঘটে।
খামারের মালিক মো. হাসান জানান, তার খামারে বর্তমানে প্রায় ১৮ থেকে ২০ হাজার বিভিন্ন জাতের মুরগি রয়েছে। শুক্রবার দিবাগত রাতে বন্যপ্রাণী খামারের ভেতরে প্রবেশ করে মুরগির ওপর আক্রমণ চালায়। সকালে খামারে গিয়ে তিনি শত শত মৃত মুরগি দেখতে পান। পরে গণনা করে দেখা যায়, প্রায় এক হাজার মুরগি মারা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তার প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এমন ক্ষতির পর খামারটি পরিচালনা নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন।
স্থানীয়রা জানান, এলাকায় মাঝে মধ্যেই বন্যপ্রাণীর বিচরণ দেখা যায়। খামার ও গবাদিপশু রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
হুসাইন মালিক/কেজে/এএসএম
What's Your Reaction?