বন্যার ছবি দেখে আর চুপ থাকতে পারলেন না পড়শী

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। বন্যাদুর্গত মানুষের কষ্টে গভীর সহমর্মিতা জানিয়ে তিনি সবাইকে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলা বন্যায় প্লাবিত হয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দেন পড়শী। তিনি লেখেন, “দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিওগুলো দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। কত মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কত পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভাবলেই কষ্ট লাগে।” বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই শিল্পী আরও লেখেন, “এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, আসুন নিজের জায়গা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের কাছে ছোট মনে হওয়া সাহায্যটুকুও হয়তো কারও জন্য এই মুহূর্তে অনেক বড় ভরসা হতে পারে।” পোস্টের শেষাংশে তিনি বন্যাকবলিত মানুষের নিরাপত্তা ও দ্রুত পরিস্থিতির উন্নতি কামনা করে লেখেন, “বন্যাকবলিত এলাকার সবাই নিরাপদে থাকুন এবং আশপ

বন্যার ছবি দেখে আর চুপ থাকতে পারলেন না পড়শী

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। বন্যাদুর্গত মানুষের কষ্টে গভীর সহমর্মিতা জানিয়ে তিনি সবাইকে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলা বন্যায় প্লাবিত হয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দেন পড়শী।

তিনি লেখেন, “দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিওগুলো দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। কত মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কত পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভাবলেই কষ্ট লাগে।”

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই শিল্পী আরও লেখেন, “এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, আসুন নিজের জায়গা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের কাছে ছোট মনে হওয়া সাহায্যটুকুও হয়তো কারও জন্য এই মুহূর্তে অনেক বড় ভরসা হতে পারে।”

পোস্টের শেষাংশে তিনি বন্যাকবলিত মানুষের নিরাপত্তা ও দ্রুত পরিস্থিতির উন্নতি কামনা করে লেখেন, “বন্যাকবলিত এলাকার সবাই নিরাপদে থাকুন এবং আশপাশের মানুষগুলোর খেয়াল রাখুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দিন। আমিন।”

উল্লেখ্য, চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নুসরাত ফারিয়া, তানজিম সাইয়ারা তটিনী এবং অভিনেতা ইরফান সাজ্জাদ। তারা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে

এমআই/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow