বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকার কারণে বন্যার মূল সময়ে আপনাদের কাছে ছুটে আসতে পারিনি, সে জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। পরে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিয়েছেন? এ সময় তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেছেন, মেজর মোজাফফর আহমদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন পলাতক আসামি। তিনি এতদিন পলাতক ও আত্মগোপনে ছিলেন। তার হদিস পাওয়া মাত্রই আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে, যেন যে আইনি প্রক্রিয়ায় তাদের বিচার করা হয়েছিল- সে আইনেই তার বিচার সম্পন্ন করা যায়। বিষয়টি সেনাবাহিনী দেখছে। চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝ

বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকার কারণে বন্যার মূল সময়ে আপনাদের কাছে ছুটে আসতে পারিনি, সে জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। পরে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিয়েছেন? এ সময় তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেছেন, মেজর মোজাফফর আহমদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন পলাতক আসামি। তিনি এতদিন পলাতক ও আত্মগোপনে ছিলেন। তার হদিস পাওয়া মাত্রই আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে, যেন যে আইনি প্রক্রিয়ায় তাদের বিচার করা হয়েছিল- সে আইনেই তার বিচার সম্পন্ন করা যায়। বিষয়টি সেনাবাহিনী দেখছে। চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি হচ্ছে জনগণের সরকার এবং দলটি সবসময় জনগণের পাশে থাকবে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে সরকারিভাবে জরিপ চলছে। এই জরিপের ভিত্তিতে দুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি সব ধরনের পুনর্বাসন উদ্যোগ অব্যাহত রাখা হবে। মন্ত্রী জানান, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় জরিপ কার্যক্রম শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে, যেন তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার মো. সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন দেলোয়ার, জেলা ও উপজেলা বিএনপির নেতারা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow