বন্যায় ঘর হারানো পারভীনের পাশে দাঁড়াল আঞ্জুমান

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’-এর জেলা শাখার সহায়তায় ফেনীর দাগনভূঞায় একটি নতুন ঘর পেয়েছেন পারভীন আক্তার নামে এক অসহায় নারী। চব্বিশের ভয়াবহ বন্যায় ঘরবাড়িসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন পারভীন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে দাগনভূঞা উপজেলার চাঁদপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে পারভীনের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়। আঞ্জুমান মুফিদুল ইসলাম ফেনী শাখার সভাপতি ও জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘরটির নির্মাণ সমন্বয়কারী আসাদুজ্জামান দারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল আমিন সরকার। নতুন মাথা গোঁজার ঠাঁই পেয়ে আবেগাপ্লুত পারভীন আক্তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‌‘চব্বিশের ভয়াবহ বন্যায় আমার ঘরটি পুরো ধসে যায়। স্বামী পৃথিবীতে নেই, তিন মেয়েকে নিয়ে গত দুই বছর ধরে অনেক কষ্টে দিন কাটিয়েছি। নতুন এই ঘরটি পেয়ে আমরা খুবই খুশি। মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি।’ প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন সরকার বলেন, ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অনেক মানবিক

বন্যায় ঘর হারানো পারভীনের পাশে দাঁড়াল আঞ্জুমান

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’-এর জেলা শাখার সহায়তায় ফেনীর দাগনভূঞায় একটি নতুন ঘর পেয়েছেন পারভীন আক্তার নামে এক অসহায় নারী। চব্বিশের ভয়াবহ বন্যায় ঘরবাড়িসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন পারভীন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে দাগনভূঞা উপজেলার চাঁদপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে পারভীনের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

আঞ্জুমান মুফিদুল ইসলাম ফেনী শাখার সভাপতি ও জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘরটির নির্মাণ সমন্বয়কারী আসাদুজ্জামান দারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল আমিন সরকার।

নতুন মাথা গোঁজার ঠাঁই পেয়ে আবেগাপ্লুত পারভীন আক্তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‌‘চব্বিশের ভয়াবহ বন্যায় আমার ঘরটি পুরো ধসে যায়। স্বামী পৃথিবীতে নেই, তিন মেয়েকে নিয়ে গত দুই বছর ধরে অনেক কষ্টে দিন কাটিয়েছি। নতুন এই ঘরটি পেয়ে আমরা খুবই খুশি। মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি।’

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন সরকার বলেন, ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অনেক মানবিক কাজ করে আসছে। একটি অসহায় পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়ে চমৎকার সামাজিক ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আঞ্জুমান মুফিদুল ইসলামের ম্যানেজার (অপারেশন্স) এফ এম ফয়জুর রহমান, ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক ভূঁইয়া বেলাল। ঘর হস্তান্তর শেষে পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন লায়ন হাজী দ্বীন মোহাম্মদ।

আঞ্জুমানের ফেনী জেলা সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক বেলাল জানান, আগামীতে ফেনীতে আঞ্জুমানের এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, দাগনভূঞার চাঁদপুর গ্রামের এ ঘরটি নির্মাণে প্রায় তিন লাখ টাকা ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল-মামুন/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow