বয়স ৮৫, আত্মহত্যা করেছেন প্রযোজক

ভারতের তামিল টেলিভিশন ও চলচ্চিত্র জগতের পরিচিত প্রযোজক কে রাজন চেন্নাইয়ে আত্মহত্যা করেছেন, জানিয়েছে পুলিশ। তার বয়স হয়েছিল ৮৫ বছর। পুলিশ সূত্র জানায়, রাজনকে চেন্নাইয়ের ভ্যালাসারাভাক্কামে নিজের বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি আত্মহত্যা। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রযোজক রাজন দীর্ঘদিন ধরে তামিল টেলিভিশন ও বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন জনপ্রিয় টিভি ধারাবাহিক ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। তার মৃত্যুর খবর প্রকাশের পর তামিল বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও শিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন। আরএমডি/এমএসএম

বয়স ৮৫, আত্মহত্যা করেছেন প্রযোজক

ভারতের তামিল টেলিভিশন ও চলচ্চিত্র জগতের পরিচিত প্রযোজক কে রাজন চেন্নাইয়ে আত্মহত্যা করেছেন, জানিয়েছে পুলিশ। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পুলিশ সূত্র জানায়, রাজনকে চেন্নাইয়ের ভ্যালাসারাভাক্কামে নিজের বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি আত্মহত্যা। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রযোজক রাজন দীর্ঘদিন ধরে তামিল টেলিভিশন ও বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন জনপ্রিয় টিভি ধারাবাহিক ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।

তার মৃত্যুর খবর প্রকাশের পর তামিল বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও শিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন।

আরএমডি/এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow