বরই পাড়া নিয়ে তুমুল সংঘর্ষ
গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশের একটি গাছ থেকে বরই পাড়া নিয়ে দুই পাড়ার মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেওয়ালের টেক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার পাশে কয়েকজন কিশোর ক্রিকেট খেলছিল। এ সময় পূর্বপাড়ার হাসিদুল, সাকিব ও ইমন নামে তিন-চারজন একটি উইকেট তুলে নিয়ে গেলে ছোটরা বাধা দেয়। এতে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে একজন কিশোরকে চড় মারা হয়।
ঘটনাটি দেখে এক অভিভাবক প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে বরই পাড়াকে কেন্দ্র করে বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, আশরাফুল নামে একজনকে মারধর করা হলে তার চাচা হাবিবুর রহমানসহ কয়েকজন এসে তিনজনকে ধরে নিজ বাড়িতে আটকে রাখেন। খবর পেয়ে পূর্বপাড়ার লোকজন লাঠিসোঁটা নিয়ে পশ্চিমপাড়ার হাবিবুরের বাড়িতে হামলা চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় জানালা-দরজা ভাঙচুর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
দেওয়ালের টেক এলাকার বাসিন্দা আলী জানান, তাদ

দেওয়ালের টেক এলাকার বাসিন্দা আলী জানান, তাদের এলাকার মাহবুব, শহীদ, আদনান, নাঈম, সায়মন ও সাত্তারকে বেপরোয়া মারধর করা হয়েছে।
অন্যদিকে পশ্চিমপাড়ার হাবিবুর রহমান অভিযোগ করেন, আহতদের হাসপাতালে নেওয়ার পথে বাধা দেওয়া হয়। পরে বিকল্প পথে হাসপাতালে যাওয়ার সময় তাদের একটি মোটরসাইকেলের সিট কেটে ফেলা হয়।
কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোমেন আকন্দ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত এই মারামারি হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আশরাফুল জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহতদের মধ্যে পূর্বপাড়ার ৬-৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।