বরগুনা-১ আসনে কত ভোট পেয়ে হাতপাখা বিজয়ী হলো?
বরগুনা-১ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলি উল্লাহ। বিএনপি মনোনীত প্রার্থীকে হারিয়ে জয় লাভ করেছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আসনটির রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি মোট ১ লাখ ৩০ হাজার ৭৩৬ভোট পেয়েছেন। এতে ৫হাজার ৪৫৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলনের অলি উল্লাহ। উল্লেখ্য, বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে গঠিত বরগুনা-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৯ হজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৯৭ জন এবং নারী ভোটার আছেন ২ লাখ ৬০ হাজার ৩৫১ জন। এ আসনে ৩৭ হাজার ৯৬০ জন নতুন ভোটার হয়েছেন। এছাড়াও আসনটিতে ৬ হাজার ২৯৮ জন পোস্টাল ভোটার রয়েছেন।
বরগুনা-১ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলি উল্লাহ। বিএনপি মনোনীত প্রার্থীকে হারিয়ে জয় লাভ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আসনটির রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি মোট ১ লাখ ৩০ হাজার ৭৩৬ভোট পেয়েছেন।
এতে ৫হাজার ৪৫৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলনের অলি উল্লাহ।
উল্লেখ্য, বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে গঠিত বরগুনা-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৯ হজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৯৭ জন এবং নারী ভোটার আছেন ২ লাখ ৬০ হাজার ৩৫১ জন। এ আসনে ৩৭ হাজার ৯৬০ জন নতুন ভোটার হয়েছেন। এছাড়াও আসনটিতে ৬ হাজার ২৯৮ জন পোস্টাল ভোটার রয়েছেন।
What's Your Reaction?