বরগুনাগামী গ্রীনভিউ পরিবহন খাদে পরে নিহত ১, আহত ৩

বরিশালের গৌরনদী উপজেলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক এর বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরগুনাগামী গ্রিনভিউ পরিবহন এর একটি যাত্রীবাহী বাস (নম্বর: বরগুনা-ব-১১-০০২৬) বাটাজোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় দ্রুতগতির বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গৌরনদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে দুটি উদ্ধারকারী ইউনিট স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গৌরনদী হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. শামিম শেখ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা উদ্ধারকাজ শুরু করি। বর্তমানে উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

বরগুনাগামী গ্রীনভিউ পরিবহন খাদে পরে নিহত ১, আহত ৩

বরিশালের গৌরনদী উপজেলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক এর বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরগুনাগামী গ্রিনভিউ পরিবহন এর একটি যাত্রীবাহী বাস (নম্বর: বরগুনা-ব-১১-০০২৬) বাটাজোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় দ্রুতগতির বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গৌরনদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে দুটি উদ্ধারকারী ইউনিট স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গৌরনদী হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. শামিম শেখ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা উদ্ধারকাজ শুরু করি। বর্তমানে উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow