বরগুনায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ

বরগুনায় শান্তিপূর্ণ পরিবেশে সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে। বরগুনা কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে সকালে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে নির্বাচন ঘিরে বরগুনার দুটি আসনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। দুটি আসনের ৩১২ টি ভোটকেন্দ্রে ৬৩৯২জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে পুলিশ- ১২০১জন, নৌবাহিনীর সদস্য -৮৬২জন, র্যাব- ৩৫ জন, বিজিবি - ১৪১, আনসার ব্যাটালিয়ন -১০৪জন, অঙ্গিভূত আনসার -৪০৫৬জন। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের টহল টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। জেলায় দায়িত্ব পালন করছেন মোট ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, যারা নির্বাচনী আইন প্রয়োগ ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।

বরগুনায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ

বরগুনায় শান্তিপূর্ণ পরিবেশে সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে। বরগুনা কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে সকালে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে

নির্বাচন ঘিরে বরগুনার দুটি আসনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। দুটি আসনের ৩১২ টি ভোটকেন্দ্রে ৬৩৯২জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে পুলিশ- ১২০১জন, নৌবাহিনীর সদস্য -৮৬২জন, র্যাব- ৩৫ জন, বিজিবি - ১৪১, আনসার ব্যাটালিয়ন -১০৪জন, অঙ্গিভূত আনসার -৪০৫৬জন।

এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের টহল টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। জেলায় দায়িত্ব পালন করছেন মোট ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, যারা নির্বাচনী আইন প্রয়োগ ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow