বরগুনার আমতলীতে ৭৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৪ মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে উপজেলার পৌরসভার সরকারি এ.কে হাই স্কুল চৌরাস্তা এলাকায় ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোহাম্মদ ওয়ালীউল্লাহ’র নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দক্ষিণ পশ্চিম আমতলী এলাকার বাসিন্দা মোঃ মোতাহার হাওলাদারের পুত্র আমিনুর (২৯) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং তরুণ সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি চলমান রয়

বরগুনার আমতলীতে ৭৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৪ মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে উপজেলার পৌরসভার সরকারি এ.কে হাই স্কুল চৌরাস্তা এলাকায় ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোহাম্মদ ওয়ালীউল্লাহ’র নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দক্ষিণ পশ্চিম আমতলী এলাকার বাসিন্দা মোঃ মোতাহার হাওলাদারের পুত্র আমিনুর (২৯) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের দাবি, পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং তরুণ সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি চলমান রয়েছে। যে কোনো মূল্যে আমতলীকে মাদকমুক্ত করা হবে। কোনো অবস্থাতেই মাদক কারবারীদের ছাড় দেওয়া হবে না।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow