বরগুনার হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

বরগুনার পাথরঘাটা থানার এক হত্যা মামলার পলাতক আসামিকে চট্টগ্রাম নগর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তির নাম আবদুল জলিল (৫২)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার গহরপুর এলাকার বাসিন্দা। শনিবার (২০ জুন) র‌্যাব-৭ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন রিসোর্টের ৫০১ নম্বর কক্ষের ঘটনার ব্যাখ্যা দিলেন মামুনুল হক র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-৮ বরিশালের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের দাবি, আবদুল জলিল পাথরঘাটা থানায় দায়ের করা এক হত্যা মামলার দ্বিতীয় এজাহারভুক্ত আসামি এবং দীর্ঘদিন পলাতক ছিলেন। আরও পড়ুন টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে একই পরিবারের চারজন নিহত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হত্যা মামলার ওই আসামি চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজা

বরগুনার হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

বরগুনার পাথরঘাটা থানার এক হত্যা মামলার পলাতক আসামিকে চট্টগ্রাম নগর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তির নাম আবদুল জলিল (৫২)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার গহরপুর এলাকার বাসিন্দা।

শনিবার (২০ জুন) র‌্যাব-৭ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-৮ বরিশালের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের দাবি, আবদুল জলিল পাথরঘাটা থানায় দায়ের করা এক হত্যা মামলার দ্বিতীয় এজাহারভুক্ত আসামি এবং দীর্ঘদিন পলাতক ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হত্যা মামলার ওই আসামি চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow