বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

বরগুনার পাথরঘাটা উপজেলায় ৫১০ পিস ইয়াবাসহ আরাফাত রহমান অভি (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার ওই যুবক বরগুনা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। শনিবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ১নং ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরাফাত রহমান অভিকে গ্রেফতার করা হয়। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানার সাব ইন্সপেক্টর সোহেল রানার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় আরাফাত রহমান অভির বাড়িতে অভিযান চালালে ৫১০ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া ওই বাড়ি থেকে মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় আরাফাত রহমান অভিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জাগো নিউজকে বলেন, পুলিশের অভিযানে ইয়াবাসহ আরাফাত রহমান অভি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মামলা দ

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

বরগুনার পাথরঘাটা উপজেলায় ৫১০ পিস ইয়াবাসহ আরাফাত রহমান অভি (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার ওই যুবক বরগুনা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

শনিবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ১নং ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরাফাত রহমান অভিকে গ্রেফতার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানার সাব ইন্সপেক্টর সোহেল রানার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় আরাফাত রহমান অভির বাড়িতে অভিযান চালালে ৫১০ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া ওই বাড়ি থেকে মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় আরাফাত রহমান অভিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জাগো নিউজকে বলেন, পুলিশের অভিযানে ইয়াবাসহ আরাফাত রহমান অভি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

নুরুল আহাদ অনিক/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow