বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে কথিত ‘গণহত্যার’ বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে দেওয়া রায় বাতিলের দাবিতে বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন কর্মসূচী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা নেতারা। তবে মিছিলটি অজ্ঞাত স্থানে অনুষ্ঠিত হওয়ার পর এর ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান কবির রেজা বলেন, বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ক্রোক এলাকায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। তাদের দাবির মধ্যে রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার এবং গোপালগঞ্জে সংঘটিত বলে দাবি করা ঘটনার বিচার।
গোপালগঞ্জে কথিত ‘গণহত্যার’ বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে দেওয়া রায় বাতিলের দাবিতে বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন কর্মসূচী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা নেতারা। তবে মিছিলটি অজ্ঞাত স্থানে অনুষ্ঠিত হওয়ার পর এর ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান কবির রেজা বলেন, বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ক্রোক এলাকায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। তাদের দাবির মধ্যে রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার এবং গোপালগঞ্জে সংঘটিত বলে দাবি করা ঘটনার বিচার।
What's Your Reaction?