বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বরগুনা সদর উপজেলার ফুল ঢলুয়া গ্রামে অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন, বেলাল হোসেন (৩৬) ও তার স্ত্রী কমলা বেগম (৩২)। বেলাল পেশায় ছিলো অটোরিক্সা চালক। তারা ৩ সন্তান রেখে গেছেন। অটোরিক্সা চালক বেলাল হোসেন রোববার রাতে নিজের বাড়িতে অটোরিক্সার ব্যাটারীতে চার্জ দিচ্ছিলো। সোমবার সকালে চার্জার খুলতে গেলে বেলাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। তাকে বাচাতে গিয়ে তার স্ত্রী কমলা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে স্বামী-স্ত্রীকে উদ্ধার করা হয়। বরগুনা জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। বেলালের বড় মেয়ে আরিফা (১৪) জানান, বেটারীতে চার্জ দেয়ায় পুরো অটোরিক্সাটিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছিলো। বাবা-মাকে বাচাতে গিয়ে সেও আহত হয়েছে। আরিফা বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের লাশ বরগুনা হাসপাতালের মর্গে রয়েছে।

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বরগুনা সদর উপজেলার ফুল ঢলুয়া গ্রামে অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন, বেলাল হোসেন (৩৬) ও তার স্ত্রী কমলা বেগম (৩২)। বেলাল পেশায় ছিলো অটোরিক্সা চালক। তারা ৩ সন্তান রেখে গেছেন।

অটোরিক্সা চালক বেলাল হোসেন রোববার রাতে নিজের বাড়িতে অটোরিক্সার ব্যাটারীতে চার্জ দিচ্ছিলো। সোমবার সকালে চার্জার খুলতে গেলে বেলাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। তাকে বাচাতে গিয়ে তার স্ত্রী কমলা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে স্বামী-স্ত্রীকে উদ্ধার করা হয়। বরগুনা জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

বেলালের বড় মেয়ে আরিফা (১৪) জানান, বেটারীতে চার্জ দেয়ায় পুরো অটোরিক্সাটিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছিলো। বাবা-মাকে বাচাতে গিয়ে সেও আহত হয়েছে। আরিফা বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের লাশ বরগুনা হাসপাতালের মর্গে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow