বরগুনায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করায় বরগুনায় জেলা যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোঃ আসাদুজ্জামান আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এই আনন্দ মিছিল করে বরগুনা জেলা যুবদল।গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি কার্যালয় থেকে যুবদলের একটি আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে মিজান টাওয়ারের সামনে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান, শাহিন, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক জোবায়দুল ইসলাম জুয়েল। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বরগুনায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করায় বরগুনায় জেলা যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মোঃ আসাদুজ্জামান আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এই আনন্দ মিছিল করে বরগুনা জেলা যুবদল।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি কার্যালয় থেকে যুবদলের একটি আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে মিজান টাওয়ারের সামনে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান, শাহিন, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক জোবায়দুল ইসলাম জুয়েল। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow