বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কার দুই জন হলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মিয়া বাবুল ও মো. মিঠু। তারা দুজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মিয়া বাবুল এবং মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) ভোরে পটুয়াখালী থেকে বাগেরহাটগামী রেণুপোনাবাহী ট্রাক আটকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ভোলা সড়কে নিয়ে যান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কার দুই জন হলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মিয়া বাবুল ও মো. মিঠু। তারা দুজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মিয়া বাবুল এবং মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) ভোরে পটুয়াখালী থেকে বাগেরহাটগামী রেণুপোনাবাহী ট্রাক আটকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ভোলা সড়কে নিয়ে যান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে মেরিন অ্যাকাডেমির একটি নির্মাণাধীন ভবনে নিয়ে মারধর করেন তারা। এরপর পোনার মালিককে ফোন দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রদল নেতারা। টাকা না পেয়ে অপর একটি ট্রাক ভাঙচুর করেন তারা।

সূত্র জানায়, ভুক্তভোগীরা মোবাইল ব্যাংকিংয়ের তিনটি নম্বরে মোট ৯৪ হাজার ৯০০ টাকা পরিশোধ করলে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হলে বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় তলব করে কেন্দ্রীয় কেন্দ্রীয় সংসদ। এরপর বৃহস্পতিবার বহিষ্কার করা হয় ছাত্রদলের দুই নেতাকে।

তবে অভিযোগ অস্বীকার করে মিয়া বাবুল বলেন, ‘আমাকে এখানে ফাঁসানো হচ্ছে। খায় সবাই মিলে, কিন্তু নাম হয় শুধু আমার। এর সঙ্গে এলাকার কিছু লোকও জড়িত আছে।’

বহিষ্কারের বিষয়টি স্বীকার করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু ওবায়দা। তিনি বলেন, কেন্দ্র থেকে ঘটনার তদন্ত করেছে। এমনকি তারাই দুজনকে বহিষ্কার করেছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিষয়েও কেন্দ্রই ব্যবস্থা গ্রহণ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow