বরিশাল সিটি করপোরেশনের প্রথম নারী প্রশাসক বিলকিস জাহান

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন)। সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নারী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।  আগামী ১৬ মার্চ তিনি নগরভবনে দায়িত্ব বুঝে নেবেন। পাশাপাশি নগরবাসীকে সঙ্গে নিয়ে বিগত ১৭ বছরের অবহেলিত বরিশাল সিটি করপোরেশনকে একটি আধুনিক এবং উন্নত সিটিতে রূপ দেওয়ার কথা জানান তিনি। এর আগে শনিবার (১৪ মার্চ) বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে বরিশাল সিটিতে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন; রাজশাহীতে মো. মাহফুজুর রহমান; ময়মনসিংহে মো. রুকুনোজ্জামান রোকন; রংপুরে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটিতে মো. ইউসুফ মোল্লা প্রশাসক নিয়োগ করা হয়। প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিলকিস আক্তার জাহান শিরীন। শিরীন নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে কালবেলাকে বলেন, আমার জন্ম, বে

বরিশাল সিটি করপোরেশনের প্রথম নারী প্রশাসক বিলকিস জাহান

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন)। সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নারী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। 

আগামী ১৬ মার্চ তিনি নগরভবনে দায়িত্ব বুঝে নেবেন। পাশাপাশি নগরবাসীকে সঙ্গে নিয়ে বিগত ১৭ বছরের অবহেলিত বরিশাল সিটি করপোরেশনকে একটি আধুনিক এবং উন্নত সিটিতে রূপ দেওয়ার কথা জানান তিনি।

এর আগে শনিবার (১৪ মার্চ) বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

এর মধ্যে বরিশাল সিটিতে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন; রাজশাহীতে মো. মাহফুজুর রহমান; ময়মনসিংহে মো. রুকুনোজ্জামান রোকন; রংপুরে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটিতে মো. ইউসুফ মোল্লা প্রশাসক নিয়োগ করা হয়।

প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিলকিস আক্তার জাহান শিরীন।

শিরীন নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে কালবেলাকে বলেন, আমার জন্ম, বেড়ে ওঠা এবং জীবন-যৌবন সবই এ বরিশালে। তাই এ বরিশালের জন্য ভালো কিছু করতে চাই।

তিনি আরও বলেন, বরিশালবাসীর স্বপ্ন তারা অন্যরকম একটা বরিশাল চায়। কিন্তু গত ১৭ বছরে এই বরিশাল অবহেলিত। আমি সবাইকে সাথে নিয়ে অবহেলিত বরিশাল সিটির উন্নয়ন করতে চাই, বরিশালবাসীর স্বপ্ন পূরণ করতে চাই।

দায়িত্বগ্রহণ প্রসঙ্গে বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, সোমবার (১৬ মার্চ) বরিশাল সিটির দায়িত্ব গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। তবে কখন নাগাদ দায়িত্ব গ্রহণ করব, সেটা রোববার (১৫ মার্চ) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত প্রশাসকদের বৈঠক শেষে বলা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow