বরিশাল হাসপাতালের ২ চিকিৎসককে শোকজ  

সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বরিশাল জেনারেল হাসপাতালের দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার (৮ মার্চ) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে তাদের শোকজ করা হয়।  নোটিশ পাওয়া দুই চিকিৎসক হলেন, বরিশাল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সালাহ আল দীন বিন নাসির রাসেল ও অর্থোপেডিক সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. মো. মাহমুদ উল্লাহ মাহিন। নোটিশে বলা হয়, ‘সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়া নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যা স্বাস্থ্য বিভাগের দৃষ্টি গোচর হয়েছে। এর প্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে দুজনকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’ এর আগে ‘সরকার নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত’ শিরোনামে গত ৫ মার্চ কালবেলা মাল্টিমিডিয়ায় সংবাদ প্রচার হয়। রোববার দুই চিকিৎসককে শোকজ করা হয়।

বরিশাল হাসপাতালের ২ চিকিৎসককে শোকজ  

সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বরিশাল জেনারেল হাসপাতালের দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রোববার (৮ মার্চ) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে তাদের শোকজ করা হয়। 

নোটিশ পাওয়া দুই চিকিৎসক হলেন, বরিশাল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সালাহ আল দীন বিন নাসির রাসেল ও অর্থোপেডিক সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. মো. মাহমুদ উল্লাহ মাহিন।

নোটিশে বলা হয়, ‘সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়া নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যা স্বাস্থ্য বিভাগের দৃষ্টি গোচর হয়েছে। এর প্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে দুজনকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’

এর আগে ‘সরকার নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত’ শিরোনামে গত ৫ মার্চ কালবেলা মাল্টিমিডিয়ায় সংবাদ প্রচার হয়। রোববার দুই চিকিৎসককে শোকজ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow